August 5, 2026, 2:18 pm
শিরোনাম:
সংঘর্ষের জেরে বেরোবিতে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ ডিবির ভয় দেখিয়ে রাতভর জিম্মি, এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ; তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা “জনগণের অধিকারই হবে অগ্রাধিকার”—মমিনপুরে চেয়ারম্যান পদে লড়বেন প্রদীপ চন্দ্র রায় তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপিতে বিভাগীয় পরিচালকের পরিদর্শন, নতুন অ্যাম্বুলেন্সের উদ্যোগের আশ্বাস সময় বাড়ল ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে;২৮ জুলাই পর্যন্ত আবেদন, ৩০ জুলাই প্রকাশ হবে চূড়ান্ত তালিকা গঙ্গাচড়ায় আগুনে পুড়ে চার গরু ও বসতঘর ছাই, নিঃস্ব দিনমজুর পরিবার তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ব্যবসার লোকসান ও ঋণের চাপ, শেষ পর্যন্ত প্রাণ হারালেন যুবক

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার (স্বেচ্ছাসেবী) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা-২০২৬’ অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত শুমারি কার্যক্রম পরিচালিত হবে। এ উপলক্ষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকির জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারী পদে আবেদনের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। এছাড়া ট্যাব বা স্মার্টফোন ব্যবহারে দক্ষতা, সংশ্লিষ্ট এলাকার ভৌগোলিক জ্ঞান, বাংলায় সাবলীলভাবে পড়া-লেখা ও কথা বলার সক্ষমতা এবং মাঠপর্যায়ে কাজ করার শারীরিক সক্ষমতা থাকতে হবে।

অন্যদিকে, সুপারভাইজার পদে আবেদন করতে ন্যূনতম স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। বয়স ২৫ থেকে ৪৫ বছর। ট্যাবলেট ও ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং ডিজিটাল যোগাযোগে পারদর্শিতা থাকা আবশ্যক।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তি, সরকারি বা আধা-সরকারি চাকরিজীবী, ব্যবহারিক পরীক্ষায় নির্ধারিত নম্বরের কম প্রাপ্ত প্রার্থী এবং পূর্বে তথ্য জালিয়াতির দায়ে বরখাস্ত বা দণ্ডিত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।

আবেদনপত্র ২৩ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা সমাজসেবা কার্যালয়, তারাগঞ্জ থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এছাড়া dss.taragonj.rangpur.gov.bd ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৫ জুলাই ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো:মাহমুদুল হক স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা