August 5, 2026, 4:13 pm
শিরোনাম:
সংঘর্ষের জেরে বেরোবিতে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ ডিবির ভয় দেখিয়ে রাতভর জিম্মি, এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ; তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা “জনগণের অধিকারই হবে অগ্রাধিকার”—মমিনপুরে চেয়ারম্যান পদে লড়বেন প্রদীপ চন্দ্র রায় তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপিতে বিভাগীয় পরিচালকের পরিদর্শন, নতুন অ্যাম্বুলেন্সের উদ্যোগের আশ্বাস সময় বাড়ল ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে;২৮ জুলাই পর্যন্ত আবেদন, ৩০ জুলাই প্রকাশ হবে চূড়ান্ত তালিকা গঙ্গাচড়ায় আগুনে পুড়ে চার গরু ও বসতঘর ছাই, নিঃস্ব দিনমজুর পরিবার তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ব্যবসার লোকসান ও ঋণের চাপ, শেষ পর্যন্ত প্রাণ হারালেন যুবক

বর্ষায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ৬৫ বছরের বৃদ্ধের

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলি নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি ব্রিজ সংলগ্ন নদীর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান আলী উপজেলার ফাজিলপুর ডাক্তারপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চিকলি নদীতে গোসল করতে নেমে সুলতান আলী পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহর নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দল অভিযানে যোগ দেয়।

প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ১০টার দিকে নদী থেকে সুলতান আলীর মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার শরীফ আব্দুল্লাহ বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলের সহযোগিতায় সকাল ১০টার দিকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্ষা মৌসুমে নদী, খাল ও জলাশয়ে গোসল বা নামার ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাই।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় অন্য কেউ আহত হননি। তবে পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা