September 20, 2026, 7:30 am
শিরোনাম:
হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার, ডিবির অভিযানে মাদক জব্দ

Reporter Name

রংপুর প্রতিনিধিঃরংপুর মহানগরীর শাপলাচত্বর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হন বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর (মদনপুর) এলাকার মোছা: জবা বেগম (৪০) এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলা (বিহারপুর) এলাকার মোছা: নাজমা বেগম (৪১)।

পুলিশ জানায়, এসআই মো:মমিনুল ইসলাম, এসআই বাবলা মিয়া ও এএসআই আজিজের নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শাপলাচত্বর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই নারীকে আটক করে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার দুই নারী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর মহানগরীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এ বিষয়ে আরপিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন,মাদকের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। কোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা