সদর (রংপুর) প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে মমিনপুর ইউনিয়ন যুবদল।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ জুলাই) রংপুর সদর উপজেলার জানপুর মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সারা দেশে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচি রংপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান যুবদল নেতা বাপ্পি চৌধুরীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এ সময় মমিনপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা বৃক্ষরোপণে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জানপুর মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, রংপুর সদর উপজেলা যুবদলের সদস্য নুর ইসলাম, মমিনপুর ইউনিয়ন যুবদল নেতা আল আমিন, বেলাল, হাফিজুল, রেজাউল, আরিয়ান মাসুদ, মতিনসহ স্থানীয় যুবদলের অন্যান্য নেতাকর্মী।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রংপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।