September 21, 2026, 7:18 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

মিঠাপুকুরে অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, ২৩টি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

Reporter Name

নিজস্ব প্রতিবেদক,(মিঠাপুকুর) রংপুর:রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভেলুয়ার বিল এলাকায় অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১২ জুলাই ২০২৬) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও ২৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান। এ সময় সার্বিক সহযোগিতা করেন মিঠাপুকুর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান বলেন, “দেশের অভয়াশ্রমগুলোতে কোনো ধরনের অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আজ অভিযান চালিয়ে ২৩টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এবং মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা