September 20, 2026, 6:52 am
শিরোনাম:
হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

রংপুর-সৈয়দপুর মহাসড়কে প্রাণ গেল নারীর, সিআইডির সহায়তায় মিলল পরিচয়

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধারের পর সিআইডির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ৭টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহটি নিজেদের হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের কার্যক্রম শুরু করে। সিআইডি রংপুরের সহায়তায় নিহত নারীর পরিচয় নিশ্চিত করা হয়। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩ নম্বর আজিজ রোড এলাকার বাসিন্দা মোছা: কামরুন্নাহার। তাঁর পিতা মো. আব্দুল কাফি এবং মাতা মোছা:রেজিয়া বেগম।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিস তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়। পরিচয় শনাক্ত হওয়ার পর নিহতের স্বজনরা থানায় এসে মরদেহ গ্রহণ করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা