November 6, 2026, 10:34 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন কুর্শার তাসিন খান সুমন

Reporter Name

তারাগঞ্জ রংপুর: অনুমতি ছাড়াই জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে নাম রাখায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনটির সকল পদ ও রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো: তাসিন খান সুমন। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলার ২নং কুর্শা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

​আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসিন খান সুমন জানান, ৫ আগস্টের আগ থেকে তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাধ্যমে তিনি জানতে পারেন যে, সম্প্রতি ঘোষিত জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

​তিনি অভিযোগ করে বলেন, তার সম্মতি বা অবগতির তোয়াক্কা না করেই এই কমিটিতে তার নাম বসানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি ও তার পরিবার তীব্র নিন্দা প্রকাশ করেছেন।
​তাসিন খান সুমন বলেন, “আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ছাত্রলীগের সকল রাজনৈতিক পদ-পদবী এবং আওয়ামী লীগের সকল প্রকার কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমাকে জড়িয়ে সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও কোনো অপপ্রচার চালানো হলে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী থাকবে, আমি কোনোভাবে দায়ী থাকব না।”

এ বিষয়ে তাসিন খান সুমন এর বড় ভাই মোনায়েম খান বলেন,আমাদের পরিবারের সকলে বিএনপি করে। আমার ছোট ভাই কে ভুল বুঝিয়ে ছাত্রলীগের কমিটিতে যোগদান করিয়েছিলো কতিপয় ছাত্রলীগ নেতা। সে তার ভুল বুঝতে পারায় ছাত্রলীগের সকল পদ-পদবী ও কর্মকান্ড থেকে পদত্যাগ করে ঘরের ছেলে ঘরে ফিরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা