November 6, 2026, 11:42 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name

বুলবুল হোসেন, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তারাগঞ্জ বাজারে এ কর্মসূচি শুরু হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাব্বর হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাব্বর হোসেন বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। শুধু প্রশাসনের একার পক্ষে এ ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব নয়; এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জনসচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাই এই র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, “সপ্তাহের প্রতি শনিবার এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে তারাগঞ্জকে পরিচ্ছন্ন ও মশাবাহিত রোগমুক্ত রাখতে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।”

র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে তারাগঞ্জ পাবলিক লাইব্রেরির নিয়মিত পাঠকদের মাঝে বই উপহার দেওয়া হয়। পাঠাভ্যাসে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা