September 21, 2026, 6:17 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর

Reporter Name

সদর (রংপুর) প্রতিনিধি:রংপুরে পিতার ড্রয়ার থেকে ২৫ হাজার টাকা নিয়ে ঢাকায় পালিয়ে যাওয়া হাসিব নামের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোতয়ালী থানা পুলিশ। নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা-মা।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের বারোঘরিয়া এলাকার আতাউর রহমানের ছেলে হাসিব একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করত। কয়েকদিন আগে মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে আসে সে। পরে বাবার ড্রয়ার থেকে ২৫ হাজার টাকা নিয়ে পাগলাপীর বন্দরে যায়। সেখানে প্রায় ১০ হাজার টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনে। এরপর পরনের পাঞ্জাবি-পায়জামা খুলে প্যান্ট ও গেঞ্জি কিনে ঢাকাগামী একটি বাসে উঠে ঢাকায় চলে যায়।

হাসিবের মা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। মায়ের কাছে গিয়ে সেখানে একদিন অবস্থান করার পর আবার ঢাকায় থেকে পালিয়ে পাগলাপীর বন্দরে ফিরে আসে সে।

পরে পাগলাপীরের মুদি দোকানি মিজানুরের দোকানের কাছে শিশুটিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা তাকে জিজ্ঞাসাবাদ করে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

শিশুটিকে উদ্ধারের পর পুলিশ তার সঙ্গে থাকা মোবাইল ফোনে একটি নম্বর পায়। নম্বরটিতে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পরে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই নম্বরের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংগ্রহ করেন। সেই তথ্যের সূত্র ধরে শিশুটির পরিবারের ঠিকানা শনাক্ত করা হয়।

এরপর পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গভীর রাতে হাজিরহাট এলাকায় গিয়ে অভিভাবকদের খুঁজে বের করে হাসিবকে তাদের হাতে তুলে দেয়।

হাসিবের বাবা আতাউর রহমান বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টায় তার সন্তানকে নিরাপদে ফিরে পেয়েছেন। এ জন্য তিনি কোতয়ালী থানা পুলিশকে কৃতজ্ঞতা জানান।

নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্যরাও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, এটি আমাদের রুটিন দায়িত্ব। আমি যথাযথভাবে পুলিশিং দায়িত্ব পালন করার চেষ্টা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা