September 21, 2026, 8:13 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

রংপুরে ৭৬ ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, রংপুর:রংপুর জেলার ৮ উপজেলার ৭৬টি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর।

জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ৩১ আগস্ট ২০২৬ তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অনুবিভাগের ২৭ আগস্টের স্মারক এবং ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর সদর উপজেলায় ৫ জন, কাউনিয়ায় ৬ জন, গংগাচড়ায় ৯ জন, মিঠাপুকুরে ১৭ জন, পীরগঞ্জে ১৫ জন, পীরগাছায় ৯ জন, বদরগঞ্জে ১০ জন এবং তারাগঞ্জে ৫ জন সার ডিলার নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ জেলার মোট ৭৬টি ইউনিয়নের বিপরীতে ৭৬ জন ডিলার নিয়োগের কথা বলা হয়েছে।

আবেদনকারীদের সংশ্লিষ্ট ইউনিয়ন বা উপজেলার বাসিন্দা হতে হবে। জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধির নাগরিকত্ব সনদ দিতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একই সঙ্গে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং চলাচলে সক্ষম হওয়ার শর্ত রয়েছে।

সার ডিলার হতে আবেদনকারীর সংশ্লিষ্ট এলাকায় ন্যূনতম ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম থাকতে হবে। গুদাম ও দোকানের মালিকানা বা ভাড়ার চুক্তিনামা, হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে কমপক্ষে ৫ লাখ টাকার ব্যাংক সক্ষমতার সনদ এবং হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের সনদ চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারী সার ডিলার হতে পারবেন না। একই পরিবারের একাধিক সদস্যের ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রাখা হয়েছে।

আবেদনপত্রের সঙ্গে অফেরতযোগ্য ২ হাজার টাকা আবেদন ফি হিসেবে পোস্টাল অর্ডার, পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফট জমা দিতে হবে। এর পাশাপাশি ১০ হাজার টাকা ফেরতযোগ্য আর্নেস্ট মানি পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদন যাচাইয়ের সময় কোনো তথ্যগত অসঙ্গতি, দাখিল করা কাগজপত্র নকল বা ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল করা হবে এবং আর্নেস্ট মানি বাজেয়াপ্ত হতে পারে। নির্বাচিত না হওয়া আবেদনকারীদের আর্নেস্ট মানি ফলাফল প্রকাশের পর ১০ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। নির্বাচিত প্রার্থীর আর্নেস্ট মানি ডিলার নিয়োগের চুক্তি স্বাক্ষরের পর ফেরত দেওয়া হবে।

৩ সেপ্টেম্বর শেষ আবেদন।নির্ধারিত ছকে আবেদনপত্র প্রস্তুত করে প্রতিষ্ঠানের নিজস্ব লেটার প্যাডে কভার লেটারসহ জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, রংপুর বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ইসরাত জাহান,জেলা প্রশাসক, রংপুর ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা