September 21, 2026, 8:13 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

ঐক্যবদ্ধ বিএনপি গড়তে তৃণমূলে সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান শাকিলা ফারজানার

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায় থেকে বিএনপির সাংগঠনিক ভিত শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় তারাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, দীর্ঘ ১৭ বছর জেল-জুলুম, গুম ও খুনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। দেশের অধিকারবঞ্চিত মানুষ ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তারাগঞ্জের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ওয়ার্ড পর্যায় থেকে দলের সাংগঠনিক ভিত শক্তিশালী করতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।

তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিপুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার ও রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন হিয়া কাজল, সদস্য সচিব আখতারুজ্জামান শুভসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা