November 6, 2026, 10:59 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া

Reporter Name

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের বদরগঞ্জে মিনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

শুক্রবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গুয়াতীপাড়া গ্রামে স্বামী রমজান আলীর বাড়ি থেকে মিনি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিনি আক্তার ওই গ্রামের বাসিন্দা রমজান আলীর (৩৬) স্ত্রী। রমজান আলী পেশায় অটোভ্যানচালক। তাদের আট মাস ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

মৃতের এক ফুফাতো বোন অভিযোগ করে বলেন, “আমার বোনকে রমজান মারধর করে হত্যা করেছে। পরে গলায় ফাঁস দিয়ে রেখেছে। আমরা এ ঘটনার বিচার চাই।” তিনি আরও দাবি করেন, রমজান আলীর অন্য এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল এবং তিনি রাতে অটোভ্যান চালাতেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রমজান আলীকে বাড়ি থেকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তার বিরুদ্ধে হত্যার অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকেও থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা