November 6, 2026, 10:38 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপিতে বিভাগীয় পরিচালকের পরিদর্শন, নতুন অ্যাম্বুলেন্সের উদ্যোগের আশ্বাস

Reporter Name

তারাগঞ্জ প্রতিনিধি:রংপুর বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো:আবু জাফর রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন।সোমবার  (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে তিনি ইউনিয়ন পরিষদে পৌঁছে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও সেবার মান সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:মোনাব্বর হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী কুমারেশ রায়, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অনিমেষ রায়, নয়টি ওয়ার্ডের সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য।

পরিদর্শনের অংশ হিসেবে বিভাগীয় পরিচালক ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় ইউনিয়ন পরিষদ চত্বরে দুটি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে তিনি পরিষদের পাশে হাড়িয়ারকুঠি মডেল ইউনিয়ন স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে চিকিৎসা কার্যক্রমের খোঁজখবর নেন।

স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনের সময় তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। বিশেষ করে মা ও শিশুস্বাস্থ্য, কিশোরী এবং গর্ভবতী নারীদের সেবা, সাধারণ রোগীদের ওষুধপ্রাপ্তি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা এবং স্বাভাবিক প্রসবের পরিসংখ্যান পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো:আবু জাফর বলেন,এটি আমাদের নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। আজ হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন প্রকল্প ও হিসাবপত্র যাচাই করেছি। পরিদর্শনে উল্লেখযোগ্য কোনো অনিয়ম বা গড়মিল পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্সটি অকেজো পড়ে থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে যাতে ইউনিয়ন পরিষদে দ্রুত একটি নতুন অ্যাম্বুলেন্স সরবরাহ করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী কুমারেশ রায় বলেন,বিভাগীয় পরিচালক আমাদের ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশাসনিক নথিপত্র পরিদর্শন করেছেন। তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং সরকারি নীতিমালা অনুসরণ করে বাড়ি বাড়ি গিয়ে হোল্ডিং ট্যাক্স আদায়ের কার্যক্রমের প্রশংসা করেছেন। পরিদর্শনের ভিত্তিতে তিনি পরবর্তীতে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা