September 20, 2026, 7:49 am
শিরোনাম:
হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পুরোহিত, গ্রাম পুলিশ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সবার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কার্যক্রমটি সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন,ফ্যামিলি কার্ড কার্যক্রমের মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহায়তা ও সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। সকলের সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন,যারা প্রকৃতভাবে এই সুবিধার আওতাভুক্ত হওয়ার যোগ্য, তাদের তথ্য যথাযথভাবে সংগ্রহ ও যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হবে। কোনো অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হন এবং কোনো প্রকৃত উপকারভোগী যাতে বাদ না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সেবা আরও কার্যকর ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা