August 4, 2026, 2:07 pm
শিরোনাম:
সংঘর্ষের জেরে বেরোবিতে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ ডিবির ভয় দেখিয়ে রাতভর জিম্মি, এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ; তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা “জনগণের অধিকারই হবে অগ্রাধিকার”—মমিনপুরে চেয়ারম্যান পদে লড়বেন প্রদীপ চন্দ্র রায় তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপিতে বিভাগীয় পরিচালকের পরিদর্শন, নতুন অ্যাম্বুলেন্সের উদ্যোগের আশ্বাস সময় বাড়ল ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে;২৮ জুলাই পর্যন্ত আবেদন, ৩০ জুলাই প্রকাশ হবে চূড়ান্ত তালিকা গঙ্গাচড়ায় আগুনে পুড়ে চার গরু ও বসতঘর ছাই, নিঃস্ব দিনমজুর পরিবার তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ব্যবসার লোকসান ও ঋণের চাপ, শেষ পর্যন্ত প্রাণ হারালেন যুবক

ব্যবসার লোকসান ও ঋণের চাপ, শেষ পর্যন্ত প্রাণ হারালেন যুবক

Reporter Name

রংপুর প্রতিনিধি: ব্যবসায়িক ঋণের চাপ ও মানসিক দুশ্চিন্তার মধ্যে কীটনাশক পান করা রংপুর সদর উপজেলার এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত মো: লিটন মিয়া (৩০) রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের মহাদেবপুর তেলীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পারিবারিক ও স্হানীয় সূত্রে জানা যায়,তিনি বব্যসা করতেন।কিন্তু, হঠাৎ ব্যবসায়ে ধস ও লোকসান হয়।ব্যবসার প্রয়োজনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ায় লিটন মিয়া আর্থিক সংকটে পড়েন। ঋণের চাপ সামাল দিতে না পেরে তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবারের সদস্যদের কাছে আর্থিক সহযোগিতা চাইলেও তা সম্ভব না হওয়ায় তিনি আরও হতাশ হয়ে পড়েন।

গত ২১ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে থাকা অবস্থায় তিনি কীটনাশক পান করেন। এ সময় তার পুত্রবধূ মোছা: মৌসুমী বেগম (২৪) বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্বজন ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা