অনলাইন ডেস্ক:পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো:মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় মাহাবুব ওই নারীকে বাড়িতে ডেকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করেন। নারীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী মির্জাগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:তৌহিদুজ্জামান বলেন,ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার আসামি মো:মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এটি মামলার এজাহারভিত্তিক অভিযোগ। আদালতের বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না।