November 6, 2026, 12:15 pm
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

Reporter Name

বুলবুল হোসেন,তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার আলমপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত মো. হামিদুল ইসলাম (৫০) ও মো. মোকছেদ ইসলামকে (২৫) যথাক্রমে ছয় মাস ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া মো. আব্দুল রাজ্জাককে (৫১) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত হামিদুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার সেরমস্ত টিনওয়ালাপাড়ার মকবার হোসেনের ছেলে। একই এলাকার টিনওয়ালাপাড়ার মজিবর রহমানের ছেলে মোকছেদ ইসলাম। অপর দণ্ডপ্রাপ্ত আব্দুল রাজ্জাক উপজেলার চিকলিহাট এলাকার দোয়ালীপাড়ার সমসের আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। এ সময় তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজু মিয়া প্রসিকিউশন দাখিল করেন। অভিযানে তারাগঞ্জ থানার একটি দল সার্বিক সহযোগিতা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেনের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি বলেন, “মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।”

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা