November 6, 2026, 10:16 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৯ সাল পর্যন্ত দাবিবিহীন দলিল ধ্বংসের উদ্যোগ, সংগ্রহে সময় এক মাস

Reporter Name

রংপুর প্রতিনিধি :রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে ২০১৯ সাল পর্যন্ত নিবন্ধিত দাবিবিহীন দলিলসমূহ ধ্বংস (ডেস্ট্রয়) করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দলিলের পক্ষগণকে নোটিশ জারি করে নির্ধারিত সময়ের মধ্যে দলিল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিবন্ধিত দলিলসমূহ ধ্বংসের জন্যও নোটিশ জারি করা হয়েছিল। তবে বিভিন্ন কারণে সেসব দলিল এখনো ধ্বংস করা হয়নি।

এ অবস্থায় ওই সময়সহ ২০১৯ সাল পর্যন্ত নিবন্ধিত যেসব দলিল এখনো সংশ্লিষ্ট পক্ষের কেউ সংগ্রহ করেননি, সেসব দলিলের পক্ষগণকে আগামী এক মাসের মধ্যে রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করে নিজ নিজ দলিল বুঝে নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে দলিল সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ সতর্কতা: জমি, সম্পত্তি বা অন্যান্য গুরুত্বপূর্ণ দলিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা না করে দ্রুত সাব-রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা