November 6, 2026, 11:00 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

পাগলাপীর–লাহিড়ীহাট সড়ক সংস্কারের উদ্যোগ, সম্পন্ন ডিজিটাল সার্ভে

Reporter Name

রংপুর প্রতিনিধি:দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রংপুর সদর উপজেলার গুরুত্বপূর্ণ পাগলাপীর–লাহিড়ীহাট সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (৭ অক্টোবর) সকালে সড়কটির ডিজিটাল সার্ভে সম্পন্ন করা হয়েছে। সংস্কারকাজ বাস্তবায়িত হলে এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহনের ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রকৌশলী দপ্তরের উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমানের নেতৃত্বে সড়কটির বিভিন্ন অংশে ডিজিটাল সার্ভে করা হয়। এ সময় সড়কের বর্তমান অবস্থা, ক্ষতিগ্রস্ত অংশসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙাচোরা অংশের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের অবস্থা এতটাই খারাপ যে যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এ ভোগান্তি আরও বেড়ে যায়।

পাগলাপীর, লাহিড়ীহাটসহ আশপাশের এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্যও সড়কটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে।

সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া এবং ডিজিটাল সার্ভে সম্পন্ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে সংস্কারকাজ শুরু করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে টেকসই ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সড়কটি সংস্কার হলে পাগলাপীর–লাহিড়ীহাট রুটে যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনে গতি আসার সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা