November 6, 2026, 10:42 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

অনুমতি ছাড়াই ছাত্রলীগের কমিটিতে নাম: পদত্যাগের ঘোষণা তারাগঞ্জের রাজু মিয়ার

Reporter Name

 

তারাগঞ্জ প্রতিনিধি :নিজের সম্মতি ও অনুমতি ছাড়াই জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে রাজনীতি এবং সংগঠনের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজু মিয়া। তিনি রংপুরের তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

​আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজু মিয়া জানান, গত বছরের ৫ আগস্টের আগে থেকেই তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। তবে গত ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাধ্যমে তিনি জানতে পারেন যে, সম্প্রতি ঘোষিত রংপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
​তার অভিযোগ, তার কোনো সম্মতি বা অবগতি ছাড়াই এই কমিটিতে নাম বসানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি ও তার পরিবার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

​রাজু মিয়া বলেন,”আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ছাত্রলীগের সকল পদ-পদবি এবং আওয়ামী লীগের সকল প্রকার কর্মকাণ্ড থেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আমাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও কোনো অপপ্রচার চালানো হলে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী থাকবে; আমি বা আমার পরিবার কোনোভাবেই এর দায় নেব না।

​এ বিষয়ে রাজু মিয়ার শ্বশুর মুকুল সরকার বলেন, “আমাদের পরিবারের সবাই বিএনপি রাজনীতির সাথে জড়িত। কতিপয় ছাত্রলীগ নেতা ভুল বুঝিয়ে আমার জামাইকে ছাত্রলীগের কমিটিতে যুক্ত করেছিল। সে নিজের ভুল বুঝতে পেরে ছাত্রলীগের সকল পদ-পদবি ও কর্মকাণ্ড থেকে পদত্যাগ করে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আমি দেশবাসী, প্রশাসন ও সরকারের কাছে তার স্বাভাবিক জীবনযাপনের জন্য সহযোগিতা কামনা করছি।”

​বিষয়টি নিয়ে তারাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজা মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজু ছাত্রলীগের রাজনীতির সাথে কখনোই সক্রিয় ছিলেন না। রাজনীতি থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত পুরোপুরি তার এবং তার পরিবারের ব্যক্তিগত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা