November 6, 2026, 11:45 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে পৈত্রিক সূত্রে পাওয়া জমি বিক্রির বায়নাপত্র রেজিস্ট্রি ও সম্পূর্ণ টাকা গ্রহণ করার পর মূল দলিল সম্পন্ন না করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম সোহাগ নামে এক কথিত সাংবাদিকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, বায়নাকৃত জমিতে জোরপূর্বক দেয়াল নির্মাণে বাধা দেওয়ায় ভুক্তভোগী রেজাউল ইসলামকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার পূর্ব কুর্শা জদ্দিপাড়ার আরিফুল ইসলাম (সোহাগ) চুক্তির শর্ত অনুযায়ী অগ্রিম ও সম্পূর্ণ টাকা নিয়ে জমি বিক্রির বায়নানামা সম্পন্ন করেন। কিন্তু পরবর্তীতে মূল জমি রেজিস্ট্রি না দিয়ে গোপনে সটকে পড়েন।
​গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) বায়নাকৃত ওই জমিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের জন্য ইট নিয়ে কাজ শুরু করেন সোহাগ। এ সময় ভুক্তভোগী রেজাউল ইসলাম কাজে বাধা দিয়ে বায়না করা জমিতে দেয়াল তোলার কারণ জানতে চাইলে সোহাগ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অকথ্য ভাষায় গালিগালাজসহ রেজাউলকে প্রাণনাশের হুমকি দেন। এর প্রতিবাদ করায় সোহাগ ও তার সাথে থাকা কয়েকজন অজ্ঞাত সহযোগী রেজাউল করিমের ওপর চড়াও হন এবং তাকে মারধর শুরু করেন। তার ডাক-চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
​ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দা আরাফাত জানান, সোহাগের বাবা জীবিত থাকা অবস্থায় সে ঢাকায় কাজ করতো। কিন্তু বাবার মৃত্যুর পর রেজাউলের সাথে জমি নিয়ে বিরোধ তৈরি হলে হঠাৎ একদিন ভোরে বিতর্কিত ওই জমিতে সোহাগ ‘সাংবাদিক’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দেয়।
​ভুক্তভোগী রেজাউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাকে যারা সোহাগের হাত থেকে উদ্ধার করতে এগিয়ে এসেছিলেন, তাদের ওপরও সে ক্ষিপ্ত হয়ে ওঠে। সোহাগ চিৎকার করে হুমকি দেয়—যাঁরা রেজাউলকে বাঁচাতে এসেছেন, তাঁদের সবার নামে চাঁদাবাজির মামলা ঠুকে দেওয়া হবে।”
​এ বিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম সোহাগের কাছে জানতে চাওয়া হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এই সংক্রান্ত সকল তথ্য ও অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
​ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা