November 6, 2026, 11:45 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

অপমৃত্যু থেকে হত্যা মামলা, রংপুরে সঞ্চিতা হত্যায় স্বামীসহ ৩ জন গ্রেপ্তার

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, রংপুর:রংপুরে গৃহবধূ সঞ্চিতা রানী শীল হত্যা মামলায় তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার অন্য দুজন নিহতের দেবর ও শাশুড়ি।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে রংপুরের কোতয়ালী থানাধীন ৩ নম্বর চন্দনপাট ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে সঞ্চিতা রানী শীলকে মারধর ও নির্যাতনের অভিযোগ ওঠে। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।

পরবর্তীতে নিহতের বাবা জগদিশ চন্দ্র শীল বাদী হয়ে মামলা দায়ের করলে সেটি হত্যা মামলা হিসেবে রুজু হয়। মামলায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

রংপুর জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার তদন্তের পর গত ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীর হাট এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি ও নিহতের স্বামী মিলন দেব শর্মা (৩৬)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে নিহতের দেবর সবুজ দেব শর্মা (২৫)কে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে নিহতের শাশুড়ি জোসনা বালা শর্মা (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন—মিলন দেব শর্মা (৩৬), নিহতের স্বামী; সবুজ দেব শর্মা (২৫), নিহতের দেবর এবং জোসনা বালা শর্মা (৪৫), নিহতের শাশুড়ি। তাদের সবার বাড়ি শাহবাজপুর কামারপাড়া এলাকায়।

পুলিশ জানায়, মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সঞ্চিতা রানী শীলকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং শ্বাসরোধের চেষ্টাসহ হত্যার অভিযোগ আনা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের বিচারপ্রক্রিয়ায় নির্ধারিত হবে।

গ্রেপ্তার তিন আসামিকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা