সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সৈয়দপুর শহরের পাঁচমাথা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআই আব্দুল মমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে সনুকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সনু সৈয়দপুর থানার নতুন বাজার সুরকি মহল্লার বাসিন্দা। তিনি ইসরায়েলের ছেলে।
সৈয়দপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।