November 6, 2026, 10:21 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

টানা বৃষ্টিতে হাড়িয়ারকুঠির মোহাম্মদ হোসেন দারুস সুন্নাহ আস-সালাফিয়া ও কওমী মাদ্রাসার ওয়াজ মাহফিল স্থগিত

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে আয়োজিত ৫ম বার্ষিকী বিশাল ইসলামী জলসা আবহাওয়া প্রতিকূল থাকায় স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর থেকে হাড়িয়ারকুঠি (হাতীবান্ধা) হাট এলাকার মোহাম্মদ হোসেন দারুস সুন্নাহ সালাফিয়া কওমিয়া ও হাফিজিয়া মাদরাসা মাঠে এ জলসা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, জলসাকে ঘিরে মাদরাসা মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। তবে গত দুই দিন ধরে টানা বৃষ্টি এবং আরও কয়েক দিন আবহাওয়া বিরূপ থাকার আশঙ্কায় নির্ধারিত সময়ের আয়োজন স্থগিত করা হয়েছে।

মাহফিল আয়োজক কমিটির সদস্য মো:হুমায়ুন কবির বুলবুল বলেন,মাহফিলের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছিলাম। কিন্তু গত দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। শুনছি, এ আবহাওয়া আরও দুই থেকে তিন দিন থাকতে পারে। যেহেতু মানুষের জন্য ইসলামী জলসার আয়োজন করেছি, সেখানে আবহাওয়ার কারণে মানুষ আসতে না পারলে কিংবা বক্তাদের ওয়াজ শুনতে না পারলে আয়োজন করে কী লাভ? তাই আজকের আয়োজন কমিটির সিদ্ধান্তে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে নতুন তারিখে মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ নির্ধারণ করে মাহফিল আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিএনপি তারাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান (শিপু) এবং বিভিন্ন ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা