November 6, 2026, 11:14 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের ফরম বিতরণ, বাছাই ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হাড়িয়ারকুঠি ডাংগীরহাট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ১১ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরম সংগ্রহ করেন।

ফরম নেওয়া প্রার্থীরা হলেন—মোহাম্মদ বাবুল হোসাইন, মো:শামীম চৌধুরী বাবু, মো:সফিয়ার রহমান, মো:রহমত মন্ডল, মো. কায়দে আজম লিটন, মো: ওবায়দুল হক, মো:মোজাহারুল ইসলাম, মো. সাহেব আলি, মো:সাজু আহম্মদ, মো: মজুমদার রহমান ও মো: মামুন আর রশিদ।

হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মকছেদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান (শিপু)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো: রফিকুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক কোবায়েদ হোসেন ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী নুর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসাইন।

সভায় প্রধান অতিথি মো:সিরাজুল ইসলাম বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং দলটির রাজনৈতিক চর্চার অন্যতম ভিত্তি গণতন্ত্র। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীদের মধ্য থেকে যোগ্য প্রার্থী বাছাই করে দলীয় সমর্থনে তাকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা মেহেদী হাসান শিপু বলেন, দীর্ঘ সময় পর নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে। ইকরচালী ইউনিয়নে ফরম বিতরণ শুরু হয়েছে এরপর হাড়িয়ারকুঠি ইউনিয়নে তৃতীয় ধাপে এ ফরম বিতরণ করা হলো বলে জানান তিনি।

তিনি আরও বলেন, স্থানীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ সমর্থনের ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হবে।দল যাকে যোগ্য মনে করবে,সবাইকে তার পক্ষে কাজ করতে হবে।দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় ফরম নেওয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দল যাকেই সমর্থন বা মনোনয়ন দেবে,তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে তারাগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং হাড়িয়ারকুঠি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা