September 21, 2026, 7:10 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

লুঙ্গির কোচে ১১৫ ইয়াবা,রংপুরে ডিবির হাতে দুইজন

Reporter Name

রংপুর প্রতিনিধি:রংপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রংপুর কোতয়ালী (সদর) থানার ৪ নম্বর সদ্যপুস্কুরণী ইউনিয়নের ফাঁজিলখা (চারআনিপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিঠাপুকুর থানার কুটিপাড়া গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (৪৩) এবং কোতয়ালী (সদর) থানার ফাঁজিলখা (চারআনিপাড়া) এলাকার মো. লিমন মিয়া (২৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ভূষণ চন্দ্র বর্মনের নেতৃত্বে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোস্তাফিজুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি সাদা রঙের বায়ুরোধক পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতর ১১৫ পিস ইয়াবা পাওয়া যায়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার ইয়াবার ওজন ১১ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৪ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মোস্তাফিজুরের কাছ থেকে একটি পুরোনো itel P450 বাটন ফোন এবং লিমন মিয়ার কাছ থেকে একটি পুরোনো realme N55 অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কোতয়ালী (সদর) থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ০৮, জিআর-১১০/২৬; তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী (সদর) থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার ইয়াবা ও জব্দ করা আলামত ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

ডিবি পুলিশ আরও জানিয়েছে, রংপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা