September 20, 2026, 8:52 am
শিরোনাম:
হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন:তারাগঞ্জে এমপি আজহারুল তারাগঞ্জ বাজারে মোবাইল কোর্ট, ৯ ব্যবসায়ীকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা

তারাগঞ্জে পুলিশের জালে তালিকাভুক্ত মাদক কারবারি

Reporter Name

তারাগঞ্জ প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি মো:মোতাহার হোসেন (৪১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে উপজেলার কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোতাহার হোসেন কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া গ্রামের আবুল সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে এবং তিনি একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তারাগঞ্জ থানা-পুলিশের একটি বিশেষ দল কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়া এলাকায় অভিযান চালায়। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে মোতাহার হোসেনকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোতাহার হোসেন পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে থাকা পূর্বের মামলার পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা