September 22, 2026, 10:52 am
শিরোনাম:
বদরগঞ্জে স্বামী-শাশুড়ির হাতে গৃহবধূ খুন রংপুরে কাবাডির লড়াইয়ে তারাগঞ্জ থানার জয় দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নিম্নমানের ও নকল আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের দায়ে সোহেল পাটোয়ারী (৩২) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার থানা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল পাটোয়ারী ওই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কারখানায় অনুমোদনহীন ও নিম্নমানের আইসক্রিম উৎপাদনের সত্যতা পাওয়া যায়।

পরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৪১(১) ধারায় সোহেল পাটোয়ারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে অনুমোদনহীন ও নকল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা