November 6, 2026, 11:01 am
শিরোনাম:
তারাগঞ্জে গাছের বুকে পেরেক, নীরবে ক্ষতবিক্ষত সবুজ প্রকৃতি তারাগঞ্জে মধ্যরাতে ইউএনওর অভিযান, ১১৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা সাংবাদিকরা সমাজের দর্পণ, কলম হোক অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে—তারাগঞ্জে মডেল প্রেসক্লাবের সদস্য বরণ মাদক নয়, মাঠেই গড়ুক আগামীর স্বপ্ন—তারাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পারমাণবিক হামলার আশঙ্কা? নাগরিকদের বাঁচার কৌশল শেখাচ্ছে ইরান হাড়িয়ারকুঠি ডাংগীরহাটের জনসাধারণের ব্যবহারের টয়লেট, নাকি ময়লা-আবর্জনার ভাগাড়? গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে প্রাণ গেল গাইবান্ধার তৌফিকের ৬ সন্তানের কেউই নিচ্ছেন না দায়িত্ব, জমি লিখে নিয়ে ৯৫ বছরের বৃদ্ধ বাবাকে গাছতলায় ফেলে গেলেন সন্তানেরা! তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপি পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

শ্যালো মেশিন চুরির সময় জনতার হাতে দুই যুবক আটক

Reporter Name

রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের জানপুর এলাকায় শ্যালো মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় মনির নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ার নামে আরও এক যুবককে আটক করা হয়। এ সময় চুরি করা শ্যালো মেশিন ও ব্যবহৃত একটি অটোরিকশা-ভ্যান উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জানপুর এলাকায় একটি শ্যালো মেশিন চুরি করে অটোরিকশা-ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে মনির আটক হন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার আনোয়ারকেও আটক করে এলাকাবাসী। এরপর তাদের জিজ্ঞাসাবাদের জন্য চুরি হওয়া শ্যালো মেশিন ও অটোরিকশা-ভ্যানসহ মমিনপুর ইউনিয়ন পরিষদে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক দুই যুবক স্বীকার করেন বলে স্থানীয়রা জানান, এর আগে দুই দিন আগে একই এলাকায় আরও একটি শ্যালো মেশিন চুরি করে পাগলাপীর এলাকায় নিয়ে বিক্রি করা হয়েছে। এরপর আবারও জানপুর এলাকার সোহেল রানা নামে এক ব্যক্তির শ্যালো মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় তারা জনতার হাতে ধরা পড়েন।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইউনিয়ন পরিষদে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে মমিনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আহসান হাবীব দুলাল ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। এ সময়ও তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে রাত আনুমানিক ২টার দিকে রংপুর কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে আটক দুই যুবক, চুরি হওয়া শ্যালো মেশিন ও ব্যবহৃত অটোরিকশা-ভ্যানটি থানায় নিয়ে যায়।

এ ঘটনায় শ্যালো মেশিনের মালিক সোহেল রানা বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন। এ ছাড়া এর আগে চুরি হওয়া অপর শ্যালো মেশিনের মালিক আবদুর রহমানও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা