September 21, 2026, 9:22 am
শিরোনাম:
দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর চাঁদের মাথায় ‘তারা’—আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য ভোট ১২ নভেম্বর

আগামী বছরের প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন, হবে অবাধ ও নিরপেক্ষ: মির্জা ফখরুল

Reporter Name

নিজস্ব প্রতিবেদক | আগামী বছরের প্রথম দিকেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এখানে বিএনপি বা জামায়াতে ইসলামী—কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ সুবিধার সুযোগ থাকবে না।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য—সবাইকেই জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে। তাদের আমলে একটি নির্বাচনও সঠিকভাবে অনুষ্ঠিত হয়নি। বর্তমান সরকার একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।”

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ধর্ম নিয়ে এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে শুধু নিজের ধর্মকেই প্রাধান্য দেওয়া হয়। অন্য ধর্মাবলম্বীদের প্রতিও সমান সম্মান ও মর্যাদা দেখাতে হবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।”

সভায় উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই নির্বাচিত হয়ে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা