September 22, 2026, 12:11 pm
শিরোনাম:
বদরগঞ্জে স্বামী-শাশুড়ির হাতে গৃহবধূ খুন রংপুরে কাবাডির লড়াইয়ে তারাগঞ্জ থানার জয় দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর

সংঘর্ষের জেরে বেরোবিতে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ

Reporter Name

রংপুর প্রতিনিধি:ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দর্শনার্থী এবং সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অতিথি-দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।

প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সকলের সহযোগিতায় আমরা ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাটি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীতে টানানো ব্যানারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর উদ্যোগে উভয় পক্ষের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন এ বিশেষ নির্দেশনা জারি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা