September 23, 2026, 1:34 pm
শিরোনাম:
বদরগঞ্জে স্বামী-শাশুড়ির হাতে গৃহবধূ খুন রংপুরে কাবাডির লড়াইয়ে তারাগঞ্জ থানার জয় দেশে ডিজেল,পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ২০ টাকা ন্যাম ভবনে ঝুলছিল এমপি নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ হাড়িয়ারকুঠিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে ১১ জনের ফরম সংগ্রহ ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল অপ্রতিম, ফিরল লাশ হয়ে তিতাসের ২৮ নম্বর কূপে নতুন প্রাণ, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস রংপুর সদর কোতয়ালী থানায় নতুন ওসি আতাউর রহমান গ্রাম আদালতের সালিশে জমি বিরোধের শান্তিপূর্ণ অবসান পুলিশের তৎপরতায় নিখোঁজ হাসিবকে পরিবারের কাছে হস্তান্তর

তারাগঞ্জে লটারির টিকিট বিক্রি-প্রচারে ইউএনওর কঠোর নিষেধাজ্ঞা

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে লটারির টিকিটের প্রচার, বিক্রি ও বিতরণ এবং জনসাধারণকে লটারিতে অংশগ্রহণে উৎসাহ দেওয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:মোনাব্বর হোসেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে লটারির টিকিটের প্রচার, বিক্রি, বিতরণ এবং লটারিতে জনসাধারণকে অংশগ্রহণে উৎসাহ প্রদান করা হচ্ছে। এসব কার্যক্রম আইনানুগভাবে নিষিদ্ধ ও প্রতারণার শামিল। তাই লটারির টিকিট বিক্রি, প্রচার-প্রচারণা, মাইকিং, পোস্টার-ব্যানার প্রদর্শনসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

ইউএনওর জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী লটারির টিকিট বিক্রি, প্রচার, বিতরণ কিংবা এ ধরনের কার্যক্রমে সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া উপজেলার কোনো স্থানে লটারির টিকিট বিক্রি বা প্রচারের ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনপ্রতিনিধি অথবা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কাউকে আটক, মারধর কিংবা কোনো ধরনের শারীরিকভাবে হেনস্তা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জনস্বার্থে জারি করা এ নির্দেশনা বাস্তবায়নে সকলের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোনাব্বর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা