August 4, 2026, 3:16 pm
শিরোনাম:
সংঘর্ষের জেরে বেরোবিতে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ ডিবির ভয় দেখিয়ে রাতভর জিম্মি, এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ; তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা “জনগণের অধিকারই হবে অগ্রাধিকার”—মমিনপুরে চেয়ারম্যান পদে লড়বেন প্রদীপ চন্দ্র রায় তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপিতে বিভাগীয় পরিচালকের পরিদর্শন, নতুন অ্যাম্বুলেন্সের উদ্যোগের আশ্বাস সময় বাড়ল ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে;২৮ জুলাই পর্যন্ত আবেদন, ৩০ জুলাই প্রকাশ হবে চূড়ান্ত তালিকা গঙ্গাচড়ায় আগুনে পুড়ে চার গরু ও বসতঘর ছাই, নিঃস্ব দিনমজুর পরিবার তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ব্যবসার লোকসান ও ঋণের চাপ, শেষ পর্যন্ত প্রাণ হারালেন যুবক

ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি

Reporter Name
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারককে মোট ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সোমবার বিকেল থেকে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আমদানিকারকরা।

আমদানিকারকরা জানান, অনুমতি পাওয়ার পর ইতোমধ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হলে ভারত থেকে কাঁচা মরিচ দেশে প্রবেশ করবে। এতে বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়ে দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া ও টানা ঝড়বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে ৩০০ টাকারও বেশি হয়েছে। ভারতে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম থাকায় বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানির অনুমতি চেয়ে আসছিলেন আমদানিকারকরা। সরকারের অনুমতি পাওয়ার পর এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেল নাগাদ আমদানি শুরু হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। হিলি স্থলবন্দরের ১০ জন আমদানিকারককে মোট ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে তারা এখন আমদানি করতে পারবেন।

তিনি আরও জানান, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এই বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা