August 4, 2026, 3:15 pm
শিরোনাম:
সংঘর্ষের জেরে বেরোবিতে অনির্দিষ্টকালের জন্য বহিরাগত ও যানবাহন প্রবেশ নিষিদ্ধ ডিবির ভয় দেখিয়ে রাতভর জিম্মি, এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ; তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা “জনগণের অধিকারই হবে অগ্রাধিকার”—মমিনপুরে চেয়ারম্যান পদে লড়বেন প্রদীপ চন্দ্র রায় তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউপিতে বিভাগীয় পরিচালকের পরিদর্শন, নতুন অ্যাম্বুলেন্সের উদ্যোগের আশ্বাস সময় বাড়ল ফ্যামিলি কার্ডে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে;২৮ জুলাই পর্যন্ত আবেদন, ৩০ জুলাই প্রকাশ হবে চূড়ান্ত তালিকা গঙ্গাচড়ায় আগুনে পুড়ে চার গরু ও বসতঘর ছাই, নিঃস্ব দিনমজুর পরিবার তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ব্যবসার লোকসান ও ঋণের চাপ, শেষ পর্যন্ত প্রাণ হারালেন যুবক

ডিবির ভয় দেখিয়ে রাতভর জিম্মি, এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ; তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ

Reporter Name

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক ব্যক্তিকে ডিবি পুলিশের ভয় দেখিয়ে অপহরণসদৃশভাবে জিম্মি করে মারধর, জোরপূর্বক অপরাধ স্বীকারের ভিডিও ধারণ এবং রাতভর আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল হামিদ বাদী হয়ে তারাগঞ্জ থানায় রাব্বি ও আসাদুলসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভীমপুর শৈলবাড়ী মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা মো:আব্দুল হামিদ (৩৫) গত ১ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে মোবাইলের কিস্তির টাকা জমা দিতে মোটরসাইকেলযোগে নতুন চৌপথির দিকে যাচ্ছিলেন। পথে ১ নম্বর আসামি রাব্বি তার মোটরসাইকেল থামিয়ে সামনে গিয়ে চা পান করার কথা বলে একটি দোকানে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক উপজেলার ২ নম্বর কুর্শা ইউনিয়নের একটি শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে অপরাধ স্বীকারের ভিডিও ধারণ করা হয়। পরে তাকে রাব্বির বাড়িতে নিয়ে রাতভর আটকে রাখা হয়। এ সময় প্রথমে তার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন (২ আগস্ট) সকালে অভিযুক্তরা তাকে সঙ্গে নিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি এক দাদন ব্যবসায়ীর কাছে বন্ধক রেখে এক লাখ টাকা সংগ্রহ করে। টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত রাব্বি ও আসাদুলসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, দাঙ্গাবাজি, জোরপূর্বক দোকানঘর দখল, মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নারীদের ব্যবহার করে ‘হানি ট্র্যাপ’ ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া রাব্বি বিভিন্ন সময় নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মো:আব্দুল হামিদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা