
বুধবার (৭ অক্টোবর) রংপুর নগরীর কাচারী বাজারসহ জেলার পীরগঞ্জ, মিঠাপুকুর ও বদরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মিঠাপুকুর উপজেলার কয়ারমারী এলাকার মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জ উপজেলার শাহাপাড়া হাজীপাড়া এলাকার হুমায়ুন কবীর ওরফে রাব্বী (১৯), বদরগঞ্জ উপজেলার কুতুবপুর বালুয়াপাড়া এলাকার ওবায়দুল হক (৩৪) এবং একই উপজেলার জামুবাড়ী যাদুনগর এলাকার রমজান আলী (১৯)।
পুলিশ জানায়, মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চোরাই মোটরসাইকেল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় কোতয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আরপিএমপি জানিয়েছে, অপরাধ দমন, চোরাই মালামাল উদ্ধার, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।