পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এক অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) পীরগঞ্জ থানার মাদারহাট এলাকায় মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে। কেউ লাশটি দেখে পরিচয় শনাক্ত করতে পারলে পীরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পরিচয় শনাক্তসহ ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।
যোগাযোগ:
ওসি, পীরগঞ্জ থানা, রংপুর
মোবাইল: ০১৩২০১৩১৫১১